শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
শিক্ষা

লেখাপড়া ও বাবা-মাকে সম্মান করে জীবন গড়তে হবে: এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু

news desk

লেখাপড়া ও বাবা-মাকে সম্মান করে জীবন গড়তে হবে: এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু

লেখাপড়া ও বাবা-মাকে সম্মান করেই শিক্ষার্থীদের জীবন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বিকালে আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের “নবীন বরণ-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, ভালো লেখাপড়া করে শিক্ষার্থীদের জীবন গড়ে তুলতে হবে, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পরে তিনি কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজ ও ধনঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোঃ নাজমুল হোসেন, কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজ ও ধনঞ্জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন, কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন দেওয়ান সুমন উপস্থিত ছিলেন।

লেখাপড়া ও বাবা-মাকে সম্মান করে জীবন গড়তে হবে: এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।