শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসু সাবেক ভিপি আমানউল্লাহ আমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ এবং সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নোমান হোসেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজা উদযাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
