শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন

সাভারে নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি নেতাকর্মীরা পাহারা দিচ্ছে: দেওয়ান সালাউদ্দিন বাবু

news desk

সাভারে নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি নেতাকর্মীরা পাহারা দিচ্ছে: দেওয়ান সালাউদ্দিন বাবু

সাভার ও আশুলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সেজন্য বিএনপি নেতাকর্মীরা দিন-রাত মন্দির পাহারা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুপুরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, "ধর্ম যার যার উৎসব সবার।" বর্তমান সরকার হিন্দুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে উল্লেখ করে তিনি জানান, কেউ মণ্ডপে নাশকতার চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।

এ সময় তার পক্ষ থেকে সাভার ও আশুলিয়ার সকল পূজা মণ্ডপে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়।

মণ্ডপ পরিদর্শনের সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।