শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
সারাদেশ

সাভারে দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

news desk

সাভারে দুর্গাপূজা উপলক্ষে তিন শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারে তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সাভার পৌরসভার কবিরাজ পাড়া এলাকার সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুর্গোৎসবের মহা সপ্তমীতে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩০০ জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা সোলাইমান ফকির সুমন। এ ছাড়া সাভার পৌর বিএনপি নেতা রাশেদুজ্জামান বাচ্চুসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সোলেমান ফকির সুমন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. খোরশেদ আলমের জন্য সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, খোরশেদ আলম নির্বাচিত হলে পৌরবাসীর সেবা করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকাসক্তি, অশ্লীলতা কিংবা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তিনি যে-ই হোন না কেন, তাঁকে ছাড় দেওয়া হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় করতেই এ ধরনের সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।