শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
ফিচার ও বিশেষ প্রতিবেদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হুঁশিয়ারি উচ্চারণ

news desk

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হুঁশিয়ারি উচ্চারণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কাণ্ডারী হুঁশিয়ার’ অর্থ হলো পরাধীনতার অন্ধকার থেকে দেশকে মুক্ত করতে দেশের তরুণ সমাজ ও নেতৃত্বদানকারী কাণ্ডারিদের চরম সতর্কতা, দৃঢ়তা, সাহস ও অসাম্প্রদায়িক চেতনায় জাগ্রত করা।

সামনে দুর্গম পথ, পাহাড়, তুফান ও উত্তাল সাগর। এই বিপদসংকুল পথ পাড়ি দিয়ে পরাধীন জাতিকে মুক্তির তীরে পৌঁছাতে হবে।

‘হিন্দু না ওরা মুসলিম’ এই সংকীর্ণ ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। নজরুল রাষ্ট্রশাসন ব্যবস্থায় রাষ্ট্রের শোষকের বিরুদ্ধে নেতাদের এবং তরুণ সমাজকে জাগিয়ে তুলেছেন।

দেশের স্বাধীনতা সংগ্রামে ত্যাগ, জাতি ও সমাজের কুসংস্কার ও সাম্প্রদায়িক বিভেদ, রাষ্ট্রশাসকের শোষণের বিরুদ্ধে তিনি (নজরুল) বিদ্রোহ করেছেন।

হিন্দু বা মুসলিম আলাদা কোনো পরিচয় নয়, বিপন্ন মানুষ মাত্রই ভাই। ধর্মীয় সংকীর্ণতা ভুলে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পলাশীর প্রান্তরের পরাজয় ও বাঙালির রক্তক্ষরণের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে জাতিকে পরাধীনতার গ্লানি মুছে নতুন করে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করা হয়েছে।

সংকটের সময়ে কাণ্ডারি পথ হারিয়ে ফেলবে নাকি জাতিকে ঠিকই তীরে পার করবে, সেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে তাকে শেষ মুহূর্তেও হুঁশিয়ার করা হয়েছে। নেতা বা কাণ্ডারির ভুল করার কোনো সুযোগ নেই। তাকে সব লোভ, লালসা ও সংশয় ত্যাগ করে সঠিক পথে দেশ ও জাতিকে পরিচালনা করতে হবে।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একজন মানবিক কবি। কাজী নজরুল ইসলাম প্রেমে, দ্রোহে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে সর্বোপরি মানবিকতায় যিনি আমাদের নিরন্তর জাগিয়ে রেখেছেন, সমৃদ্ধ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।