সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ইংরেজি: 09 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

সাভারে নানা আয়োজনে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস

news desk

সাভারে নানা আয়োজনে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস

“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সাভারেও যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে সাভার উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশুলিয়া থানার সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কে. এম. শহীদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহানারা বেগম এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মসহ প্রায় চার শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা সমবায় অফিসার ফারহানা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপন কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাবুল মোড়ল।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কেবল সঞ্চয় ও ঋণের মধ্যে সীমাবদ্ধ নয়; সমবায় হলো আত্মনির্ভরশীল জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

দিবসটি উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে সাভার উপজেলার মোট ১৪টি সমবায় সমিতিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সমবায় সমিতিগুলো হলো— জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, বাঘসাত্রা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, দীপন কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড, মাটি কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড, সেতু বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এশিয়া প্যাসিফিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, পদক্ষেপ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, মানবশক্তি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, কাউন্দিয়া ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এবং সাভার কাঁচাপাকামাল আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সাভারে নানা আয়োজনে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস
সাভারে নানা আয়োজনে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস
সাভারে নানা আয়োজনে পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।