সাভার প্রতিনিধি :
“কন্যাশিশুর স্বপ্নীল আগামী, গড়বো দেশ আমরাইগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘বিজয়-৭১’-এ এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তারা কন্যাশিশুদের নিরাপত্তা, সুশিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সমাজে তাদের সমঅধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

