শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ

​সাভারে ‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

দিদারুল ইসলাম দিপু, ​বিশেষ প্রতিনিধি, সাভার: “উদ্যোক্তা হবো, দেশ গড়বো”— এই স্লোগানকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’ (Entrepreneurship Development Training Program)। ​অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি (SMESPD)-র যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক ভূমিকা […]

‘জোটা জটি’ দিবস উপলক্ষে সাভারে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

​মো: দিদারুল ইসলাম দিপু, সাভার :বিশ্ব স্কাউট সংস্থার আন্তর্জাতিক আয়োজন ‘জোটা-জোটি’ দিবস উপলক্ষে সাভারে দিনব্যাপী ‘ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।  ​শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের অধীনে সাভার উপজেলা স্কাউটসের আয়োজনে সাভার উপজেলা খেলার মাঠে এই ডে ক্যাম্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক যোগাযোগ ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ​সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস সাভার উপজেলার সভাপতি মো. […]

নাট্যকার আনন জামানের শুভ জন্মদিন উদযাপন

​নিজস্ব প্রতিবেদক:“জন্মসাঁঝের সাজকাজে, নাট বুননের শঙ্খ বাজে”—এই সুরবাণীকে পাথেয় করে গুণী নাট্যকার আনন জামানের জন্মদিন সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে।​আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের এম কে টাওয়ার মিলনায়তনে নাট্যকারের শুভ ধরায় আগমন ও জন্ম দিবস উপলক্ষ্যে এক প্রীতি ও ভক্তি সম্ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, নাট্যকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।​অনুষ্ঠানে […]

সাভারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ১,২৫৩ কর্মী নিয়োগ, কাল থেকে পাথালিয়া শুরু হচ্ছে জরিপ

​সাভার প্রতিনিধি: সাভার উপজেলায় সাধারণ ও নিম্নআয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির জরিপ কাজ শুরু হতে যাচ্ছে। উদ্যোগটিকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে স্থানীয় প্রশাসন ও তদারকি কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ​আজ সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও রূপরেখা তুলে ধরা হয়। ​সংবাদ সম্মেলনে জানানো […]

সাভারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত​

সাভার প্রতিনিধি : “কন্যাশিশুর স্বপ্নীল আগামী, গড়বো দেশ আমরাইগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।​আজ সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য […]

এবারে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন

এবারে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকেলে সাভারের পঞ্চবটি এলাকায় সাভার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করে দেশের মানুষের মাঝে নানা হাস্যকর জনরোষ সৃষ্টি করেছিল […]

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সাভারে বিশেষ সভা: সুষ্ঠু ও আনন্দমুখর আয়োজনের আশ্বস্ত করলেন প্রতিমন্ত্রী

​সাভার প্রতিনিধি:যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদের দেশে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।​আজ বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত এক বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি […]

বিশ্ব শিক্ষক দিবস: স্মৃতির আয়নায় আলোর পথপ্রদর্শকেরা

শফিকুল ইসলাম পাটোয়ারী :“শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার”—কবি কাদের নেওয়াজের কবিতার এই অমোঘ চরণকে হৃদয়ঙ্গম করে আজ ৫ অক্টোবর সাড়ম্বরে পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে সেইসব মহান মানুষদের, যারা আলোকবর্তিকা হয়ে সমাজ ও জাতিকে পথ দেখিয়ে চলেছেন।​শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক পরম ব্রত। জীবনের প্রথম দিন থেকে […]

আমিনবাজারে গাঁজা বিক্রি ও সেবনকালে ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

সাভার প্রতিনিধি:সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার বাসস্ট্যান্ড ও বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​পুলিশ সূত্রে জানা যায়, আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) […]

শ্রীপুরে আগুনে পুড়লো ৫ ঘর, ছাই হলো কলেজছাত্রীর বইসহ ৫ পরিবারের স্বপ্ন

মো. আব্দুল বাতেন বাচ্চু, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতবাড়ির পাঁচটি ঘর ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কলেজছাত্রী সেঁজতির পড়ার বইপত্রসহ সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার। আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে কাওরাইদ বাজারের কালীবাড়ি সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে […]