রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
Uncategorized

নাট্যকার আনন জামানের শুভ জন্মদিন উদযাপন

Didarul Islam

নাট্যকার আনন জামানের শুভ জন্মদিন উদযাপন
Oplus_131072


​নিজস্ব প্রতিবেদক:
“জন্মসাঁঝের সাজকাজে, নাট বুননের শঙ্খ বাজে”—এই সুরবাণীকে পাথেয় করে গুণী নাট্যকার আনন জামানের জন্মদিন সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে।
​আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের এম কে টাওয়ার মিলনায়তনে নাট্যকারের শুভ ধরায় আগমন ও জন্ম দিবস উপলক্ষ্যে এক প্রীতি ও ভক্তি সম্ভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, নাট্যকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
​অনুষ্ঠানে আগত অতিথিরা নাট্যকার আনন জামানের নাট্যচর্চা, শিল্প-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান এবং নাট্যবুননের নিজস্ব শৈলী নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে উপস্থিত সুহৃদদের সাথে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় ও প্রীতি সম্ভাষণ জ্ঞাপন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।