শিবালয় উপজেলার মহাদেবপুরে মদিনাতুল উলুম মাদরাসার হেফজখানা ঘর নির্মাণের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনটির মহাসচিব ও সমাজসেবক মো. মোজাম্মেল হোসেন মোল্লা।
অর্থ হস্তান্তরকালে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও বাদল মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্যিক সম্পাদক ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, ধর্মীয় শিক্ষার প্রসার ও আর্তমানবতার সেবায় এ ধরনের মহতী উদ্যোগ সমাজে মানবতা, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আগামীতেও অসহায় মানুষের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ফাউন্ডেশনের এই মানবিক সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।


