শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
সারাদেশ

শিবালয় উপজেলার মাদরাসার হেফজখানা নির্মাণে শতরূপা ফাউন্ডেশনের অনুদান

news desk

শিবালয় উপজেলার মাদরাসার হেফজখানা নির্মাণে শতরূপা ফাউন্ডেশনের অনুদান

শিবালয় উপজেলার মহাদেবপুরে মদিনাতুল উলুম মাদরাসার হেফজখানা ঘর নির্মাণের জন্য নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনটির মহাসচিব ও সমাজসেবক মো. মোজাম্মেল হোসেন মোল্লা।

অর্থ হস্তান্তরকালে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও বাদল মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্যিক সম্পাদক ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ধর্মীয় শিক্ষার প্রসার ও আর্তমানবতার সেবায় এ ধরনের মহতী উদ্যোগ সমাজে মানবতা, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আগামীতেও অসহায় মানুষের কল্যাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ফাউন্ডেশনের এই মানবিক সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

ধামরাইয়ে মাদরাসার হেফজখানা নির্মাণে শতরূপা ফাউন্ডেশনের অনুদান
ধামরাইয়ে মাদরাসার হেফজখানা নির্মাণে শতরূপা ফাউন্ডেশনের অনুদান

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।