❤️ অসীম রহস্য ❤️
রীপা চন্দ
প্রকৃতির রূপ যায় না বুঝা
কেবলই দৃশ্য বদলায়।
মুহূর্তে জেগে ওঠে ধরণী
আবারও কালো মেঘে ছেয়ে যায়।।
নেই কোনো পরিসীমা যে
তাকে ব্যাখ্যায় শেষ করা যায়
অসীম শক্তির মুক্ত প্যারাবারে
নিঃগুঢ় রহস্য, প্রকৃতির লীলা যেন
মহাশূন্যে ভেসে বেড়ায়।।
অজানা এক কঠিন সত্য
হয়তো-বা জানে শুধু ঐ ঈশ্বর
কালের আবর্তে ঘুরপাক খায়
অমোঘ লিপির সন্ধিক্ষণ।।
অশান্ত-উথাল তরঙ্গ আজ
প্রকৃতির রূপে ধেয়ে যায়।
অজানুলঙ্ঘিত কল্পিত কোণ
অসীম বিশ্বের রূপে ধায়।।
বার বার ই প্রকৃতি রুক্ষ-রূপ ধরে
অপার্বিক গর্জনে ফেটে যায়।
নির্মল আকাশ কালো অমাবস্যায় সাজে
বিষাদ ছায়ায় ঢেকে বেড়ায়।।
ভোরের সূর্য আলো দিয়ে যায়
আবারও স্বপ্নরা জাগে হায়।
সুনীল সাগরে ঢেউয়েরা নাচে
অনাগত সুখের পাড়ি জমায়।
