ভালবাসার চাদর
তিম্মী কবির
আমার স্বপ্নে বোনা ভালোবাসার চাদর,
তুমি গ্রহণ করো হে প্রিয়।
তোমার জন্য জমানো আমার ভালোবাসাটুকু
চাদরের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে দিও।
যখন জীবনের কোনো এক সময়
তোমার পাশে কাউকে পাবে না,
তখন না হয় আমার ভালোবাসাটাকে মূল্যায়ন করো।
আমার দেওয়া চাদর তোমার গায়ে জড়িয়ে নিও,
আমার ভালোবাসাকে পূর্ণতা দিও।
আমার ভালোবাসার চাদর
তুমি গ্রহণ করে নিও।
