সাভারের হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাক শ্রমিকেরা। আজ এই মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খবর লেখা পর্যন্ত প্রায় ১৫ মিনিট ধরে শ্রমিকদের এই অবরোধ অব্যাহত রয়েছে। মহাসড়ক অবরোধের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
