সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ইংরেজি: 09 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সাহিত্য

অজিত রায় ভজনের কবিতা ‘দুঃখ হারাক’

news desk

অজিত রায় ভজনের কবিতা ‘দুঃখ হারাক’

দুঃখ হারাক
অজিত রায় ভজন

সূর্য ঠিকই উঠছে রোজই, হাসছে না তো আলো,
কেমন যেন বিবর্ণ সব, মুখটা সবার কালো।
ফুলের বনে ফুলেরা সব ফুটছে আজও দেখি,
সুবাসগুলো কই হারালো, হচ্ছে বলো এ কি?

নদীর বুকে ছুটছে মাঝি ছোট্ট পানসি বেয়ে,
যায় না শোনা মধুর সুর আর, যাচ্ছে না গান গেয়ে।
কোথায় যেন হারায় গেছে সকল সুরের ধারা,
কেমন করে এমন হলো প্রিয় বসুন্ধरा!

হে দয়াময়, কৃপাদৃষ্টি দাও না ধরায় তুমি,
তোমার ছোঁয়ায় হাসবে কি গো আবার প্রিয় ভূমি?
কৃপা করো দুখের কালো এবার বিনাশ করতে,
আনন্দ-বান যাক না ভেসে আবার যেন মর্ত্যে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।