সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ইংরেজি: 09 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়ার পোশাকশিল্প অঞ্চল

news desk

স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়ার পোশাকশিল্প অঞ্চল

দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অঞ্চল সাভার ও আশুলিয়া। বৃহস্পতিবার সকাল থেকেই এই এলাকার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরা।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত নতুন করে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক সাভার পৌর ছাত্রদল সভাপতি মো. সুরুজ্জামান এবং সাবেক সাভার পৌর যুবদলের সহসভাপতি, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।