সাভারে উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘চাঁন্দুলিয়া মিনি বার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন-২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাঁন্দুলিয়া জামে মসজিদসংলগ্ন যম যম নূর সিটি মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন লালন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আমান উল্লাহ সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা ও আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াছিন সরকার শাওন। উক্ত টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ও তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কামরুল এগ্রো এন্ড ফিশারিজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামরুল ইসলাম বাবু।
উদ্বোধনী ম্যাচ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
