শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
সারাদেশ

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান

news desk

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউনিয়নের ঘুঘুদিয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ভুলু বেগম।

সভায় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম জহির বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি বাংলার সার্বজনীন উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে পাথালিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।