শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ জন শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

news desk

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ জন শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শ্রমিকদের অভিযোগ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের চায়নিজ ঠিকাদারের অধীনে কর্মরত ক্ষতিগ্রস্ত এলাকার ১৭১ জন শ্রমিককে বিসিএমসিএল কর্তৃপক্ষ ২০১৮ সালের ৮ জুন নিয়োগ দেয়। কিন্তু গত ১৬ জুন ২০২৬ তারিখে কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা হয়।

শ্রমিকদের দাবি, শ্রম আইন অনুসরণ না করে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম আইনের পরিপন্থী এবং প্রচলিত বিধিবিধানের লঙ্ঘন। দীর্ঘদিন ধরে কর্মরত এসব শ্রমিক চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবস্থান কর্মসূচি থেকে চাকরিচ্যুত ১৭১ জন শ্রমিককে অবিলম্বে তাঁদের কর্মস্থলে পুনর্বহালের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।