রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
অপরাধ

মিরপুরে ‘ক্যাফে এডি বোল’কে এক লাখ টাকা জরিমানা

news desk

মিরপুরে ‘ক্যাফে এডি বোল’কে এক লাখ টাকা জরিমানা

ঢাকার মিরপুর-২ নম্বরে অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ‘ক্যাফে এডি বোল’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ অক্টোবর ২০২৬ তারিখে পল্লবীর সফুরা টাওয়ারে অবস্থিত ওই রেস্তোরাঁয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘরের মেঝে স্যাঁতসেঁতে ও ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্র রাখা দেখা যায়। এছাড়া কোনো প্রকার লেবেল ছাড়া ফ্রিজে মাছ, মাংস এবং পলিথিন ব্যাগে রাইস, গ্রেভি মসলা, অনথন, সবজিসহ বিভিন্ন ধরনের মসলা সংরক্ষণ করা হচ্ছিল। আমদানিকারকের তথ্য ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল সয়া সস, চিলি সস, কোকোনাট মিল্ক ও বেকিং পাউডার। একই সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষ হালনাগাদ ফায়ার লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

এসব অপরাধে প্রতিষ্ঠানটির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মিরপুরে ‘ক্যাফে এডি বোল’কে এক লাখ টাকা জরিমানা
মিরপুরে ‘ক্যাফে এডি বোল’কে এক লাখ টাকা জরিমানা
মিরপুরে ‘ক্যাফে এডি বোল’কে এক লাখ টাকা জরিমানা

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।