শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
খেলা

মানিকগঞ্জের হরিরামপুরে জাঁকজমক আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

news desk

মানিকগঞ্জের হরিরামপুরে জাঁকজমক আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হা-ডু-ডুকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং গ্রামীণ বিনোদন পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হলো বিশেষ ‘হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে হরিরামপুরের হাপানিয়া মাঠে হাপানিয়া হা-ডু-ডু ফেডারেশনের উদ্যোগে এই জমজমাট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে স্থানীয় দুই শক্তিশালী দল— ‘বড় শাখায় যুব সংঘ’ এবং ‘দিয়াবাড়ি একতা সংঘ’।

অনুষ্ঠানে ইতালি প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো. শাহ্ আলম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। আয়োজিত ক্রীড়া সমাপনীতে সভাপতিত্ব করেন ফজলুল হক টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি রিজু চৌধুরী, সহ-সভাপতি মো. শহীদ, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহ-সভাপতি আবুল আওআল ও সহ-সাধারণ সম্পাদক মো. সজলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনা ও ধারাভাষ্যে ছিলেন ঢাকিজোড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম এবং ধারাভাষ্যকার মো. শফিকুল ইসলাম শরিফ।

প্রতিযোগিতা দেখতে স্থানীয় আশেপাশের হাজারো ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় ৪নং ওয়ার্ডের বাসিন্দারা। আয়োজকরা জানান, গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।