শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
খেলা

হাপানিয়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো হা-ডু-ডু টুর্নামেন্ট

news desk

হাপানিয়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো হা-ডু-ডু টুর্নামেন্ট

বাঙালির ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে টিকিয়ে রাখার লক্ষ্য নিয়ে হাপানিয়ায় হাপানিয়া ফেডারেশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আবহে অনুষ্ঠিত হয়েছে ‘হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’। খেলা দেখতে স্থানীয় ও দূরদূরান্তের বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে।

আয়োজিত টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ও আকর্ষণীয় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘ভাকলা দূলি স্মৃতি যুব সংঘ’ এবং ‘সাঁকরাইল ইটালিপাড়া যুব উন্নয়ন সংঘ’। দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল 'মানবতার ফেরিওয়ালা' খ্যাত শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মো. মোজাম্মেল হোসেন মোল্লার। তবে তাঁর উপস্থিত হতে না পারায়, তাঁর পক্ষে সম্মানিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মহিদুল ইসলাম, মো. পান্নু মিয়া, মো. হাবিব এবং মো. মোশারফ হোসেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। গ্রামবাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো নিয়মিত আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানভাবে চাঙ্গা রাখা সম্ভব।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজক কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

হাপানিয়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো হা-ডু-ডু টুর্নামেন্ট

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।