‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জ পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি বের করা হয়। পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক রাহুল ঘোষ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

