শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
জাতীয়

রৌমারীতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের ৪০০ শাড়ি বিতরণ

news desk

রৌমারীতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের ৪০০ শাড়ি বিতরণ

কুড়িগ্রামের রৌমারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে ৪০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নিজস্ব অর্থায়নে তিনি এসব শাড়ি বিতরণ করেন। সংশ্লিষ্টরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে মোট ৪০০টি শাড়ি বিতরণ করা হয়। শাড়ি পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উদ্যোক্তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়বে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।