সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ইংরেজি: 09 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়া ও সাভারে ১৬০ পোশাক কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া ও সাভারে পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে অন্তত ১৬০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ঢাকা-আরিচা ও আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক অবরুদ্ধ থাকে।