রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
Uncategorized

আমিনবাজারে গাঁজা বিক্রি ও সেবনকালে ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Didarul Islam

ছবি: সংগীত

সাভার প্রতিনিধি:
সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার বাসস্ট্যান্ড ও বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. জাকির আল আহসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকাগুলোতে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রি ও সেবনরত অবস্থায় আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন— আফজাল, মামুন ওরফে রাব্বি, মনির হোসেন, মো. জনি, আলামিন, মনোয়ার হোসেন মনা, আবির হোসেন আপন এবং মোহাম্মদ কাউসার।
​পরবর্তীতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ৮ আসামির প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।