রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
Uncategorized

‘জোটা জটি’ দিবস উপলক্ষে সাভারে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

Didarul Islam

‘জোটা জটি’ দিবস উপলক্ষে সাভারে বাংলাদেশ স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
oplus_0


​মো: দিদারুল ইসলাম দিপু, সাভার :
বিশ্ব স্কাউট সংস্থার আন্তর্জাতিক আয়োজন ‘জোটা-জোটি’ দিবস উপলক্ষে সাভারে দিনব্যাপী ‘ডে ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।  
​শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের অধীনে সাভার উপজেলা স্কাউটসের আয়োজনে সাভার উপজেলা খেলার মাঠে এই ডে ক্যাম্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক যোগাযোগ ক্যাম্প অনুষ্ঠিত হয়।  
​সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস সাভার উপজেলার সভাপতি মো. সাইফুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং কমিশনার মো. নজরুল ইসলামের (ক্যাম্প চিফ) তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করে।  
​অনুষ্ঠানে দিনব্যাপী বেশ কিছু চ্যালেঞ্জ ও শিক্ষণীয় সেশন পরিচালিত হয়:
​প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার অনলাইন ও রেডিও তরঙ্গ ব্যবহার করে বিশ্বজুড়ে অন্যান্য স্কাউটদের সাথে ভাববিনিময় এবং গেমিং চ্যালেঞ্জ সম্পন্ন করা হয়।  ​পাইওনিয়ারিং ও হাইকিং: স্কাউটদের গ্যাজেট তৈরি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পাইওনিয়ারিং ও প্রশিক্ষণমূলক হাইকিং পর্ব রাখা হয়। ​ফার্স্ট এইড ও নিরাপত্তা: প্রাথমিক চিকিৎসা বিষয়ক অনুশীলন এবং ক্ষতি থেকে সুরক্ষা সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।  
​অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা ও ডিরেকশনের দায়িত্বে ছিলেন মো. ফাইজুল ইসলাম (প্রোগ্রাম ডিরেক্টর) ও মো. লুৎফর রহমান (সহকারী প্রোগ্রাম ডিরেক্টর)। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন উপকমিটির দায়িত্ব পালন করেন সাভার উপজেলার প্রবীণ ও তরুণ স্কাউট লিডারগণ।
​ক্যাম্প শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী স্কাউটদের উৎসাহিত করা হয়। বিশ্ব স্কাউটিংয়ের মূলধারা ও আধুনিক প্রযুক্তির সাথে তরুণদের পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকবৃন্দ।

oplus_0

মন্তব্য (১)

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।