রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
Uncategorized

​সাভারে ‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Didarul Islam

​সাভারে ‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
oplus_0

দিদারুল ইসলাম দিপু, ​বিশেষ প্রতিনিধি, সাভার:

“উদ্যোক্তা হবো, দেশ গড়বো”— এই স্লোগানকে সামনে রেখে সাভারে শুরু হয়েছে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’ (Entrepreneurship Development Training Program)।

​অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি (SMESPD)-র যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক ভূমিকা পালন করছে ওয়ান ব্যাংক পিএলসি (ONE Bank PLC.)।

​সাভারের রেডিও কলোনী সংলগ্ন জলেশ্বরের ওয়াইএমসিএ (YMCA) ট্রেনিং সেন্টারে অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

​নতুন উদ্যোক্তা তৈরি, শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী ব্যবসায় উদ্যোগকে উৎসাহিত করতেই এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণ সেশনগুলোতে অভিজ্ঞ প্রশিক্ষকগণ ব্যবসা পরিকল্পনা, অর্থায়ন ব্যবস্থাপনা, বাজারজাতকরণ এবং ডিজিটাল ব্যাংক ঋণের সহজলভ্যতা বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান প্রদান করবেন।

​প্রশিক্ষণে অংশগ্রহণকারী সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা জানান, এ ধরনের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ তাদের ব্যবসাকে সুসংগঠিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

oplus_0
oplus_0

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।