রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উদযাপন

Fayzul Islam

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উদযাপন

সাভারের সিআরপি কর্তৃক “বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালিত

সাভার,ঢাকা, ৬ অক্টোবর ২০২৬ইং

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উদযাপন করেছে ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র- সিআরপি। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিলো, অনন্য ও ঐক্যবদ্ধ (টহরয়ঁবঅহফটহরঃবফ)। সিআরপি’র শিশু বিভাগ ও উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুল প্রতিবছরের ন্যায় এবছরও আজ নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপন করেছে। এই দিবস উদযাপনের মাধ্যমে সেরিব্রাল পালসিতে আক্রান্ত মানুষদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তকরণ এবং সচেতনতা নিশ্চিত করাই সিআরপির লক্ষ্য।
সাভারস্থ সিআরপির প্রধান কার্যালয়ে র‌্যাালির মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা করা হয়। এতে সিআরপি সাভারের শিশু বিভাগে চিকিৎসাধীন শিশু ও তাদের মায়েরা, সিআরপির একীভূত স্কুল, উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুলের শিক্ষার্থী এবং সিআরপির স্টাফবৃন্দ অংশগ্রহণ করে।
এরপর রেডওয়ে হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত। গেস্ট অফ অনার ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলর।

বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিআরপির শিশু বিভাগের প্রধান হোসনে আরা পারভীন। তাঁর হাত ধরে শিশু বিভাগের যাত্রা এবং সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সেবাদানের সুদীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সাভার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বলেন, সেরিব্রাল পালসির শিশুরা অনেক ক্ষেত্রেই অধিকার বঞ্চিত। জনসচেতনতা, চিকিৎসা, জীবনমানের উন্নয়ন, শিক্ষা ও আমাদের সকলের সহযোগিতাই তাদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে চলচ্চিত্র নির্মাতা গাজী রাকায়েত বলেন, “মানুষটিকে দেখ” চলচ্চিত্র পরিচালনা করতে গিয়ে তিনি সেরিব্রাল পালসি সম্পর্কে জেনেছেন। সকলের সহযোগিতা ও সঠিক পুনর্বাসন সেবা পেলে সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে বলে উল্লেখ করেন তিনি।
সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলর সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের চিকিৎসায় সিআরপির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ঘোড়ায় চড়ার মাধ্যমেও যে শিশুদের থেরাপি দেয়া হয় তা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিআরপির নির্বাহী পরিচালক ডঃ মোহাম্মদ সোহরাব হোসেন।
এরপর সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উইলিয়াম অ্যান্ড মেরী টেইলর স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সেরিব্রাল পালসি দিবস একটি সামাজিক সচেতনতামূলক দিবস। সিআরপি’র শিশুবিভাগ ১৯৯৫ সাল থেকে সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কাজ করে যাচ্ছে। ২০১২ সাল থেকে প্রতিবছর ৬ অক্টোবর এই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে। সারাবিশ্বে বর্তমানে ১৭ মিলিয়ন মানুষ সেরিব্রাল পালসিতে আক্রান্ত। ২০১৮ সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে এই সংখ্যা প্রায় আড়াই লাখ।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।