রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
স্বাস্থ্য

সাভারের পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

news desk

সাভারের পাথালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার সাভারের পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

পাথালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফগিংয়ের মাধ্যমে মশক নিধন এবং রাস্তা ও আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রম চালানো হয়। এর অংশ হিসেবে পাথালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩ নম্বর ওয়ার্ডের কুরগাঁও এলাকায় ফগিং ও আবর্জনা পরিষ্কার করা হয়।

এ সময় কার্যক্রম তদারকি করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক।

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টরা আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।