রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

admin

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার:

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের চলমান কার্যক্রম, চিকিৎসাসেবা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।

এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।