স্টাফ রিপোর্টার,
সাভারে নারী উদ্যোক্তাদের সংগঠন ‘সাভার লেডিস গ্রুপ’-এর উদ্যোগে উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
শিক্ষক নেতা, সাংগঠনিক ব্যক্তিত্ব
জনাব শফিকুল ইসলাম পাটোয়ারী,
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জনাব পাটোয়ারী বলেন নারী হোক পুরুষ হোক উদ্যোক্তারাই উন্নয়নের মূল চাবিকাঠি ,
কারণ উদ্যোক্তা নিজেদের অনেক কষ্ট করে, সময় এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ জেনেও তারা বিভিন্ন পণ্যের প্রোডাকশন দেওয়ার ব্যবস্থা করেন, এবং সঠিক পণ্য সঠিক ক্রেতাদের সরাসরি হাতে দেওয়ার ব্যবস্থা করেন, এতে করে নতুন উদ্যোক্তারা লাভবান হন এবং ক্রেতারা সঠিক পণ্য কিংবা নির্ভেজাল পণ্য কিনতে পারেন।
এক্ষেত্রে উদ্যোক্তা যদি নারী হয় তাহলে আরো আশার আলো দেখতে পাই।
কেননা এদেশের উন্নয়নের অংশগ্রহণে নারী এবং পুরুষের কোন ভেদাভেদ নেই এটাই তার প্রমাণ করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এস এম শাহ ফারান
বিশিষ্ট ব্যবসায়ী,
তিনি নিজেও একজন উদ্যোক্তা
জনাব ফারান তার বক্তব্যে বলেন
আমিও একসময় চাকরি করতাম।
কিন্তু আজ নিজের পায়ে দাঁড়িয়েছি
শুধুমাত্র সাহস করে উদ্যোগ নেওয়ার কারণে, তাই আজ আমি একজন উদ্যোক্তা, এটাই আমার পরিচয়।
আপনারা সবাই চেষ্টা করুন আপনারা একসময় সফল হবেন।
এতে বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা অংশ নিয়ে নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আলোচনায় উদ্যোক্তারা বলেন, নিজেদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন উদ্যোক্তারা যেমন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ধারণা পেতে পারেন, তেমনি অভিজ্ঞ উদ্যোক্তারাও নতুন নতুন উদ্যোগ ও সম্ভাবনার বিষয়ে জানতে পারেন। পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের মাধ্যমে উদ্যোক্তাদের কাজের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনায় উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, ব্যবসা সম্প্রসারণ, ক্রেতাদের সঙ্গে সম্পর্ক, পণ্যের প্রচার-প্রচারণা এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সাভার লেডিস গ্রুপের সদস্যরা জানান, শুধু ব্যবসায়িক কর্মকাণ্ড নয়, উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার পরিবেশ তৈরি করাও এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত এমন আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সাভারের নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা
ফিরোজা আহমেদ মুক্তা
উদ্যোক্ত,
সমন্বয়ক, সাভার লেডিস গ্রুপ।

চমৎকার আয়োজন। 🥰