সুত্র : ভয়েস বাংলা, যুগান্তর
হত্যার পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লা/শ মোজাফফর হোসেন পাহাড়ে নিয়ে যান বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন নিজেই এ কথা বলেছেন বলে সোমবার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছেন তিনি।
তানভীর হাসান জোহা বলেন, মোজাফফর জিজ্ঞাসাবাদে বলেছেন, লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান তাকে জিয়াউর রহমানের লা/শ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের লা/শ একটি কবরে দাফন করেন তারা।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন এ কথা বলেছেন বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান।
তানভীর হাসান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর বলেছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হ/ত্যার পর তার লা/শ পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য তাকে (মোজাফফর) নির্দেশ দেন মতিউর রহমান। তার নির্দেশে সকাল ১০টার দিকে সৈনিকদের নিয়ে সার্কিট হাউসে যান মোজাফফর। জিয়াউর রহমানের লা/শ নিয়ে পাহাড়ে যান। তবে জিয়াউর রহমানের লা/শ তিনি পাহাড় থেকে ফেলেননি। একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের লা/শ একটি কবরে দাফন করেন। এটা যে রাষ্ট্রপতির লা/শ, তা ইমামকে তারা বলেননি।
মোজাফফরের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট আছে বলে জানান প্রসিকিউটর তানভীর হাসান।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হ/ত্যা করেন। এই হ/ত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মেজর মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রে/ফতার করে পুলিশ।

good