রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
Uncategorized

এবারে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন

Fayzul Islam

এবারে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবেন

এবারে শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পালন করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকেলে সাভারের পঞ্চবটি এলাকায় সাভার পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করে দেশের মানুষের মাঝে নানা হাস্যকর জনরোষ সৃষ্টি করেছিল কিন্তু তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে দেশের মানুষ বর্তমানে ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাভার পৌরসভার মেয়র প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।