বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইংরেজি: 28 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
অর্থনীতি

মা ইলিশ সুরক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম চলছে

news desk

মা ইলিশ সুরক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও সচেতনতা কার্যক্রম চলছে

মা ইলিশ সংরক্ষণ ও এর নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অভিযান, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।

সোমবার ২৬ অক্টোবর কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে নদী ও সমুদ্র উপকূলে নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে মা ইলিশ সংরক্ষণে যেকোনো ধরনের অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।