বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ইংরেজি: 28 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সারাদেশ

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কোনাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ

news desk

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কোনাবাড়ীতে জামায়াতের বিক্ষোভ

বহুল আলোচিত ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ অক্টোবর বুধবার সকাল ৭ ঘটিকায় কোনাবাড়ী এলাকায় এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনাবাড়ী শাখা আয়োজিত এই মিছিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি বিশাল দল অংশ নেয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।

পথসভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার মাধ্যমে নৃশংসভাবে মানুষ হত্যা করে দেশে অরাজকতা ও ফ্যাসিবাদী শাসনের ভিত তৈরি করা হয়েছিল। তৎকালীন সেই বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনি ও সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের জনগণ এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিল ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর কোনাবাড়ী শাখার স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।