কামাল উদ্দিন জয়
কক্সবাজার জেলা প্রতিনিধ
কক্সবাজারে ৩৪ বিজিবির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯,৯৯৮ পিস বার্মিজ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাকঢালা বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কম্বোনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
