শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইংরেজি: 24 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
শিক্ষা

দশমিনার রবিউল ইসলাম সিয়ামের এসএসসিতে জিপিএ-৫ অর্জন

news desk

দশমিনার রবিউল ইসলাম সিয়ামের এসএসসিতে জিপিএ-৫ অর্জন

দশমিনার কৃতি সন্তান মোঃ রবিউল ইসলাম সিয়াম ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুলের ছাত্র। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

রবিউল ইসলাম সিয়ামের বয়স ১৬ বছর। তার পিতা মোঃ শহিদুল ইসলাম বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে কর্মরত। তাদের স্থায়ী ঠিকানা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা থানার উত্তর লক্ষ্মীপুর গ্রামে।

জানা যায়, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত সিয়াম। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলা এবং বাবা-মায়ের অনুপ্রেরণাই তার এই সাফল্যের মূল চাবিকাঠি।

এই সাফল্য প্রসঙ্গে রবিউল ইসলাম সিয়াম বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি জিপিএ-৫ পেয়েছি। আমার বাবা-মা এবং সিদ্ধেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেশের মুখ উজ্জ্বল করতে পারি।"

তার পিতা মোঃ শহিদুল ইসলাম ছেলের সাফল্যে গর্বিত এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তার এই কৃতিত্বে উচ্ছ্বসিত প্রশংসা করেন। এলাকারবাসী মনে করেন, সিয়ামের এই সাফল্য দশমিনা উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।