রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

সাভারে যানজট নিরসনে মাঠে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

news desk

সাভারে যানজট নিরসনে মাঠে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তার এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সাভারে যানজট নিরসনে উদ্যোগী হয়ে ঢাকার সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কার্যক্রম পরিচালনা করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি নিজেই ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং চালক ও পথচারীদের ট্রাফিক আইন ও সড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কে সচেতন করেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি সম্পাদক জনাব বদিউজ্জামান বদি, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি, আহসানুল্লাহ, থানা রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হুমায়ুন কবির, থানা রোড ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

ব্যস্ততম এই সড়কে যানজট কমানো এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংসদ সদস্যের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। সড়কে নিয়ম মেনে চলাচল, যত্রতত্র গাড়ি থামানো থেকে বিরত থাকা এবং পথচারীদের সচেতনতা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি পরিবহনচালক, পথচারী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন মেনে চলার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।