রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি: 25 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
Uncategorized

শ্রীপুরে আগুনে পুড়লো ৫ ঘর, ছাই হলো কলেজছাত্রীর বইসহ ৫ পরিবারের স্বপ্ন

Didarul Islam

মো. আব্দুল বাতেন বাচ্চু, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতবাড়ির পাঁচটি ঘর ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কলেজছাত্রী সেঁজতির পড়ার বইপত্রসহ সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার।

আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে কাওরাইদ বাজারের কালীবাড়ি সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশপাশের ঘরগুলোতে ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরবর্তীতে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘর থেকে প্রয়োজনীয় কোনো জিনিসপত্র বের করা সম্ভব হয়নি। আগুনে কলেজছাত্রী সেঁজতির বই-খাতাসহ পরনের পোশাক ও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।