সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইংরেজি: 26 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ

সাভারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট: ১ লাখ টাকা জরিমানা

admin

সাভারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট:   ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলার সাভার উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বিকো নামে এক বেকারী প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০ ( এক লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান দও পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুপম দাস অনুপ।

অভিযানের বিস্তারিত:
উক্ত কারখানায় উৎপাদিত বিস্কুট, কেকসহ বিভিন্ন খাবারের মোড়কে বিভ্রান্তিকর তথ্য সংবলিত লেবেল সংযোজিত অবস্থায় দেখা যায়। উৎপাদনে এমোনিয়া ব্যবহার করা হলেও বিস্কুটের মোড়কে উক্ত উপাদান উল্লেখ করা ছিল না। এছাড়া অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশ এবং স্বাস্থ্য উপকরণ (যেমন- গ্লাভস, মাস্ক, ক্যাপ ইত্যাদি) ব্যবহার ব্যতিরেকে খাদ্য কর্মীদের কাজ করতে দেখা যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০ ( এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

অভিযানে উক্ত বেকারিটি চরম অপরিচ্ছন্ন অবস্থায় পরিচালনাসহ রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবার একসাথে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া কোনো প্রকার লেবেল ছাড়াই বিভিন্ন খাদ্য ও উপাদান সংরক্ষণ এবং ব্যবহার করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি তাদের ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণক এবং পানি পরীক্ষার হালনাগাদ সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।

অভিযানকালে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: নাজমুল ইসলাম, সাভার উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: মোজাম্মেল হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কর্তৃপক্ষের এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য (১)

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।