মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ইংরেজি: 10 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
অন্যান্য

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় পাভেল

Didarul Islam

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় পাভেল

​

​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় ঘোষণা হতে পারে গুরুত্বপূর্ণ এই ইউনিটের নেতৃত্ব। আর এ কমিটিতে সভাপতি পদের শক্ত দাবিদার ও জোর আলোচনায় রয়েছেন মো. পাভেল আহমেদ। বিগত দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে আপসহীন ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ নেতাকর্মীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন এই ছাত্রনেতা।

​দলীয় সূত্রে জানা গেছে, মো. পাভেল আহমেদ বিমানবন্দর থানা ছাত্রদলের সর্বশেষ কমিটিতে অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ওই একই কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি রাজধানীর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি সম্পন্ন করে বর্তমানে কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজে হিসাববিজ্ঞান (অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতকোত্তরে (এমবিএ) অধ্যয়নরত আছেন।

​স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, রাজনৈতিক জীবনে বিদায়ী সরকারের আমলে একাধিক মামলা, হামলা ও পুলিশ-ছাত্রলীগের চরম নির্যাতনের শিকার হয়েছেন পাভেল। তবে সকল ভয়ভীতি ও দমনপীড়নকে উপেক্ষা করে রাজপথের প্রতিটি কর্মসূচিতে সামনের সারিতে সক্রিয় ছিলেন তিনি।

​বিশেষ করে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরার রাজপথে সম্মুখসারিতে থেকে সাহসী ভূমিকা পালন করেন পাভেল আহমেদ। আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাঁর এই অগ্রণী ভূমিকা স্থানীয় আন্দোলনকারীদের ব্যাপক সাহস জোগায়।

​নতুন কমিটি গঠন প্রসঙ্গে এলাকার ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, দুঃসময়ে রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও শিক্ষার্থীবান্ধব নেতাকে বিমানবন্দর থানা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আনলে সংগঠন আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হবে।

​এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. পাভেল আহমেদ বলেন, “আমাদের সাংগঠনিক অভিভাবক ও দলের হাইকমান্ড যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই নেতৃত্ব দেবেন। দল যদি আমাকে দায়িত্ব দেয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের ভিশন ও নির্দেশনা বাস্তবায়ন করব। সর্বদা শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করে যাওয়াই হবে আমার মূল লক্ষ্য।”

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।