মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ইংরেজি: 10 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
অন্যান্য

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০: পুলিশ সুপার

Didarul Islam

সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০: পুলিশ সুপার

​নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার অভিযোগে এ পর্যন্ত মোট আটটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

​বিকেলে সাভারের আল-মুসলিম গার্মেন্টস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

​পুলিশ সুপার শামীমা পারভীন জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে সাভার মডেল থানায় দুটি এবং আশুলিয়া থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দায়েরকৃত এসব মামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, “আজ সাভার-আশুলিয়ার সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। কোথাও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

​তিনি আরও মন্তব্য করেন, সাধারণ শ্রমিকরা এখন আর কোনো আন্দোলনে নেই। আন্দোলনকে পুঁজি করে কিছু চিহ্নিত ফ্যাসিস্ট ও স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।