মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ইংরেজি: 10 November 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
জাতীয়

সাভারে ভোররাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল সাভার পরিবহনের বাস

news desk

সাভারে ভোররাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল সাভার পরিবহনের বাস

সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ভোররাতে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোররাতের দিকে বাসটিতে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। আগুন লাগার ওই সময় বাসটির ভেতরে একজন চালক ঘুমিয়ে ছিলেন। তবে আগুন লাগার সাথে সাথেই তিনি বাস থেকে নেমে পড়তে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, একটি বাসে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।