স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)-এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী দলের নিবন্ধন, সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগসহ বিভিন্ন বিষয় প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জনতা পার্টির নিবন্ধনের জন্য একাধিকবার আবেদন করা হলেও দলটি নিবন্ধন পায়নি। বরং দলের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রতিষ্ঠিত পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও তছনছ করা হয়। এ সময় দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়।
