মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইংরেজি: 27 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
ফিচার ও বিশেষ প্রতিবেদন

সাভার ক্লাবের উদ্যোগে নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত।

Fayzul Islam

সাভার ক্লাবের উদ্যোগে নজরুল সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত।

, সাভার প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এবং নজরুল জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সাভার ক্লাবের উদ্যোগে ‘নজরুল সংগীত সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাভার ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল বাকী র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাভার ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতি ব্যক্তিত্ব, বাংলাদেশে শিল্পীকলা একাডেমির সাবেক উপ পরিচালক জনাব আব্দুল কাদের তালুকদার।

সংগীত পরিবেশনায় ছিলেন

রিপন মেহেবুব, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী বোরহান উদ্দিন।

বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী এবং সাভার ক্লাবের নির্বাহী সদস্য ফরিদুল ইসলাম,

সংগীতশিল্পী টিপু।

এছাড়াও ক্লাবের আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় সাভার ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি, সংগীত ও সাহিত্যকর্মকে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর গান ও সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নজরুলের গান বাংলা সাহিত্য ও সংগীতের এক অমূল্য সম্পদ, যা মানুষের মধ্যে মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দেয়।

ক্লাবের সদস্য ছাড়াও আরো অনেক দর্শক উপস্থিতছিলেন, নজরুল বৎসর সংগীত সন্ধ্যা উপভোগ করেছেন।

সাভার ক্লাবের সভাপতি বলেন এ উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক চর্চা ও নজরুলসংগীতের প্রতি আগ্রহ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করছি।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।