মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইংরেজি: 27 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
অপরাধ

সাভারে ১০ তলা ভবনে মদের কারখানা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

news desk

সাভারে ১০ তলা ভবনে মদের কারখানা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

সাভারের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার একটি ১০ তলা ভবনে গড়ে ওঠা বাংলা মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ কারখানাটির সন্ধান পায়।

পরবর্তীতে দিবাগত রাত ১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ১৩ বালতি বাংলা মদ তৈরির সময় এক চীনা নাগরিক ও তাঁর সঙ্গে থাকা এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।