সাভারে ইয়াবা সেবনের দায়ে সাজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত সাজাউল ইসলামের স্থায়ী ঠিকানা জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায়। তিনি বর্তমানে সাভারের চাপাইন এলাকায় বসবাস করেন। চাঁপাইন থেকে তাঁকে আটক করা হয়েছিল।
