মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইংরেজি: 27 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন

সুন্দরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম

news desk

সুন্দরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬ নম্বর সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সর্বানন্দ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী সকল ভক্ত ও তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম আরও বলেন, সর্বানন্দ ইউনিয়নের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তাঁর প্রত্যাশা।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করে মো. জহুরুল ইসলাম সর্বানন্দ ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে।