মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইংরেজি: 27 October 2026 ঢাকা, বাংলাদেশ ৩২°C
সর্বশেষ সংবাদ

সাভারে ৯০টি ইয়াবাসহ যুবককে আটক করেছে ডিবি

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০টি ইয়াবাসহ মো. আল-আমিন (২৪) নামের এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

লেখাপড়া ও বাবা-মাকে সম্মান করে জীবন গড়তে হবে: এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু

আশুলিয়ার দেওয়ান ইদ্রিস কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষার্থীদের লেখাপড়া ও বাবা-মাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।

অটো মুক্ত সাভার, পরিষ্কার সড়কে স্বস্তি

Fayzul Islam সাভারের ব্যস্ত সড়কে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগে যানজটমুক্ত সড়কের চিত্র দেখা যাচ্ছে। সড়কে অটোরিকশার চাপ কম থাকায় যানবাহন চলাচলে গতি এসেছে। পাশাপাশি সড়কের দুই পাশে থাকা বাজার ও ফুটপাতকেন্দ্রিক কার্যক্রমের কারণে কোথাও কোথাও পথচারীদের চলাচলে এখনও কিছুটা বিঘ্ন ঘটছে। সম্প্রতি সাভারের একটি ব্যস্ত সড়কের চিত্রে দেখা যায়, সড়কের […]

সাভারে গ্যারেজ ভাড়া কমানোর দাবিতে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট

ঢাকার সাভারে গ্যারেজ ভাড়া কমানোর দাবিতে ধর্মঘট পালন করছেন অটোরিকশা শ্রমিকরা। গ্যারেজ মালিকদের বিরুদ্ধে ভাড়া বাড়ানোর অভিযোগ করেছেন তারা।

সাভারে ফিলিং স্টেশনে ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩

সাভারের আমিনবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন কর্মচারী আহত হয়েছেন। তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ডিসির কাছে আবেদন

ঢাকার সাভারের বিরুলিয়ায় সরকারি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ইব্রাহিম মিয়া।

সাভারে ১০ তলা ভবনে মদের কারখানা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

সাভারের হেমায়েতপুরে একটি ১০ তলা ভবনে গড়ে ওঠা অবৈধ বাংলা মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে এক চীনা নাগরিক ও এক নারীকে গ্রেপ্তার এবং ১৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

সাভারে যানজট নিরসনে মাঠে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যানজট নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ শাহীন চৌধুরী।